হোম > বিশ্ব

সুনামির আঘাতে রাশিয়ার বন্দর ও জাহাজ ক্ষতিগ্রস্ত

আতিকুর রহমান নগরী

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ইতোমধ্যে ৩টি সুনামি ঢেউ আঘাত করেছে দেশটির সেভেরো-কুরিলস্ক বন্দর এলাকায়। সুনামির শেষ ঢেউটি বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করে এবং নোঙর করা কয়েকটি জাহাজকে প্রণালীর দিকে টেনে নিয়ে যায়। খবর বিবিসি বাংলার।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিএএসএস জানিয়েছে, সুনামির তৃতীয় ঢেউটি ছিল ‘অত্যন্ত শক্তিশালী’। সুনামির ঢেউয়ে শহরের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা আত্মরক্ষার্থে একটি পাহাড়ের ওপর জড়ো হয়েছেন । সেভেরো-কুরিলস্ক অঞ্চলে প্রায় দুই হাজার মানুষ বসবাস করে।

সুনামির প্রভাব না কাটা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছে টিএএসএস।

এর আগে, রাশিয়ায় যে ভূমিকম্প হয়েছে, তাতে দেশটির পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি অঞ্চলে একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে।

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স