হোম > বিশ্ব

লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

আমার দেশ অনলাইন

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি। ছবি: সংগৃহীত

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

লিবিয়া থেকে আলজাজিরা আরবির সংবাদদাতা আহমেদ খলিফা জানিয়েছেন, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। গত এক দশক ধরে জিনতান শহরে অবস্থান করছিলেন সাইফ।

৫৩ বছর বয়সী সাইফকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওথমান। তবে হামলাকারী এবং হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। লিবিয়ার কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।

লিবিয়ায় কখনো সরকারি পদে ছিলেন না সাইফ আল-ইসলাম গাদ্দাফি। তবে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত মুয়াম্মার গাদ্দাফির পর দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হতো তাকে। সেই বছরই মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করে তার শাসনের অবসান ঘটায় বিরোধীরা।

সাইফ গাদ্দাফিকে ২০১১ সালে প্রথমে জিনতানে কারাবন্দি করা হয়। পরে ২০১৭ সালে তাকে মুক্তি দেওয়া হয়।

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে নিজেরাই ধ্বংসের মুখোমুখি শত্রুরা’

যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ, ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ডেটা সেন্টারই কেন সামরিক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে

গাজায় তীব্র খাদ্য সংকটে ১৪ লাখ ফিলিস্তিনি: ডব্লিউএফপি

নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্ব ঘোষণা দিতে যাচ্ছে কাতার

ইউক্রেন যুদ্ধে ‘স্টারশিল্ড’ কেন এত গুরুত্বপূর্ণ

জলদস্যু দমনের অভিযানে বিপাকে সোমালিয়ার জেলেরা

ফ্রান্সে সহিংস বিক্ষোভের জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাখ্যান

ইসরাইলের নির্বাচনে ‘কিং মেকার’ হতে পারে আরব দলগুলো

স্বাধীনতার প্রশ্নে হারলেও কি টিকে থাকবে আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন