হোম > বিশ্ব

চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর আজ থেকেই : যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চীনের কিছু পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে। বুধবার (৯ এপ্রিল)থেকে কার্যকর হবে বলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার চীনের পাল্টা শুল্কের জবাবে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। সিএনএন এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

‘পারস্পরিক প্রতিক্রিয়া’ নীতির অংশ হিসেবে চীনের ওপর ৩৪ শতাংশ নতুন শুল্ক আগেই নির্ধারিত ছিল। কিন্তু বেইজিং গত মঙ্গলবার দুপুর পর্যন্ত যুক্তরাষ্ট্রের পণ্যে ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাহার না করায় ট্রাম্প আরও ৫০ শতাংশ শুল্ক যোগ করেন। এতে অতিরিক্ত হারে মোট শুল্ক দাঁড়ায় ৮৪ শতাংশ।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, তারা এই অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক “দৃঢ়ভাবে বিরোধিতা” করে এবং এটিকে “ভুলের ওপর আরেকটি ভুল” হিসেবে আখ্যায়িত করেছে। তারা যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যে আরও কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে।

হোয়াইট হাউসের এই ঘোষণার পর মঙ্গলবার মার্কিন শেয়ারবাজারে বড় ধস নামে। শুরুতে উর্ধ্বমুখী থাকার পর বাজার দ্রুত নিম্নমুখী হয়ে পড়ে। ডাও জোন্স সূচক ৩২০ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ কমে যায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমে ১.৫৭ শতাংশ এবং প্রযুক্তি খাতের নাসডাক কম্পোজিট ২.১৫ শতাংশ হারায়।

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার