হোম > বিশ্ব

শুঁয়োপোকাকে একটু জায়গা দিন, ধন্যবাদ দেবে প্রকৃতি

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

উদ্যানের সৌন্দর্য বাড়াতে ও বন্যপ্রাণীর খাদ্য জোগাতে গাছ লাগালেও, অনেক সময় আমরা ভুলে যাই এই কীট পতঙ্গগুলোরও নিরাপদ আশ্রয় প্রয়োজন। যুক্তরাষ্ট্রের পরিবেশবিদ ও লেখক ডগ টলেমি জানিয়েছেন, গাছ শুধু শুঁয়োপোকার খাদ্যই নয়, তাদের জীবনচক্রের অন্যতম কেন্দ্রও।
মঙ্গলবার (৪নভেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টলেমির ভাষায়, “শুঁয়োপোকাগুলো গাছ থেকে পড়ে মাটিতে পুষ্পিত হয়। আমরা সাধারণত গাছের নিচের জায়গা কীভাবে রাখি, সেটিই নির্ধারণ করে তারা আদৌ বাঁচবে না মরবে।”

বিশেষজ্ঞদের মতে, গাছের গোড়ার ঘাস কেটে ফেলার বদলে ঝোপঝাড় বা পাতার কিছু আস্তরণ রাখা উচিত। এতে শুঁয়োপোকারা নিরাপদে বংশবিস্তার করতে পারবে এবং পাখি, সরীসৃপ, মাকড়সা ও অন্যান্য উপকারী প্রাণীর খাদ্যচক্র বজায় থাকবে।

এই শুঁয়োপোকারাই পরবর্তীতে মথ ও প্রজাপতিতে রূপ নেয়, যা ফুল ও ফসলের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গাছের নিচে ‘নরম অবতরণ’ বা প্রাকৃতিক আস্তরণ তৈরি করা শুধু শুঁয়োপোকাদের জন্য নয়, পুরো বাস্তুতন্ত্রের জন্যও অপরিহার্য।

টলেমি বলেন, ‘আমাদের গাছের চারপাশে এমন এলাকা রাখতে হবে যেখানে ঘাস কাটা বা হাঁটা হয় না—তাতেই প্রকৃতি আমাদের ধন্যবাদ জানাবে।’

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ