হোম > বিশ্ব

ট্রাম্পকে ‘শান্তির দূত’ বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

ওয়াশিংটনে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের বৈঠকটি ছিল খুবই উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ।

বিশ্বজুড়ে সংঘাতের অবসান ঘটাতে ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টার জন্য তাকে ‘শান্তির দূত’ হিসেবে অভিহিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ।

বৈঠকে শেহবাজ শরিফ বলেন, মার্কিন নেতার সাহসী এবং সুনির্দিষ্ট পদক্ষেপ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সহজতর করতে সাহায্য করেছে। যার ফলে দক্ষিণ এশিয়ায় একটি সম্ভাব্য ‘বড় বিপর্যয়’ এড়ানো সম্ভব হয়েছে।

গাজায় যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। বিশেষ করে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে গাজা এবং পশ্চিম তীরে শান্তি পুনরুদ্ধারের জন্য নিউইয়র্কে মুসলিম বিশ্বের নেতাদের সাথে বৈঠকে বসার জন্য ট্রাম্পের প্রশংসা করেন তিনি।

এই বছরের শুরুতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত চুক্তির জন্য প্রেসিডেন্টকে ট্রাম্পকে ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করে, পাকিস্তান-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আশা প্রকাশ করেন শেহবাজ শরিফ।

আরএ

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের