হোম > বিশ্ব

গাজার চিকিৎসক আবু সাফিয়ার আটকের মেয়াদ বাড়াল ইসরাইল

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

গাজা হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়ার আটকের মেয়াদ আরো ছয় মাস বাড়িয়েছে ইসরাইলের আদালত। বৃহস্পতিবার ফিলিস্তিনের মানবাধিকার সংস্থা আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করে ইসরাইলি সেনাবাহিনী। বার্তা সংস্থা আনাদোলুর।

গত বছর উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক আবু সাফিয়াকে হাসপাতালের ভেতর থেকে আটক করা হয়। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, সাফিয়াকে ‘সন্দেহভাজন’ হিসেবে আটক রাখা হয়েছে। তখন থেকেই চিকিৎসক সাফিয়াকে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে।

‘সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত’ থাকার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার আবু সাফিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন।

এক বিবৃতিতে আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস জানায়, তাদের আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন এবং সাফিয়ার আটকের বৈধতা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। আইনজীবী যুক্তি দেন সাফিয়াকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই।

চিকিৎসক সাফিয়ার গ্রেপ্তারের মেয়াদ বৃদ্ধি বিষয়ে আদালতের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আল মেজান সেন্টার। তারা এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন এবং চিকিৎসা কর্মীদের সুরক্ষা প্রদানকারী নিয়ম এবং ন্যায় বিচারের নিশ্চয়তার লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের নৃশংস হামলায় প্রায় ৬৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। শুক্রবার থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।

আরএ

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র