হোম > বিশ্ব

বিশ্বে বছরে ১২ লাখ মানুষের মৃত্যু যক্ষ্মায়

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

গত বছর ১২ লাখ মানুষেরও বেশি মানুষ মারা গেছে যক্ষায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র প্রতিবেদন অনুসারে যক্ষ্মা এখনো বিশ্বের সবচেয়ে মারাত্মক সংক্রামক রোগ। আর এই সংক্রামক রোগটি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাবিত করছে আরো প্রায় ১ কোটি ৭ লক্ষ মানুষের জীবন।

২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে, যক্ষ্মা সংক্রমণ প্রায় ২% কমেছে আর মৃত্যু কমেছে ৩%, যা কোভিড-১৯ পরবর্তী সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পুনরুদ্ধারের প্রতিফলন।

প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ের মধ্যে ১০০ টিরও বেশি দেশ যক্ষ্মা সংক্রমণের হার কমপক্ষে ২০% হ্রাস পেয়েছে এবং ৬৫টি দেশ যক্ষ্মা-সম্পর্কিত মৃত্যুর হার ৩৫% বা তার বেশি হ্রাস পেয়েছে।

তবুও, ২০২৪ সালে ৩০টি দেশে ৮৭% নতুন যক্ষ্মা রোগীর তথ্য পাওয়া গেছে। দেশগুলোর মধ্যে ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন সহ আটটি দেশের রোগীর সংখ্যা বিশ্বব্যাপী রোগীর দুই-তৃতীয়াংশেরও বেশি।

২০২৪ সালের প্রতিবেদনে দেখা গেছে , ৮ লাখ ৩০ হাজার মানুষ নতুন করে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিল এবং চিকিৎসার সুযোগ পেয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস প্রতিবেদনে বলেছেন, ‘বহু বছরের বিপর্যয়ের পরেও বিশ্বব্যাপী যক্ষ্মা রোগের হ্রাস এবং পরীক্ষা, চিকিৎসা, সামাজিক সুরক্ষা এবং গবেষণায় অগ্রগতি এগুলো সবই ভালো সংবাদ, তবে অগ্রগতি কোনও বিজয় নয়। প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য হওয়া সত্ত্বেও, প্রতি বছর দশ লক্ষেরও বেশি মানুষের জীবন কেড়ে নিচ্ছে এই সত্যটি অযৌক্তিক।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর গ্লোবাল টিউবারকুলোসিস রিপোর্ট অনুসারে, ২০২৫ সালে বিশ্বব্যাপী যক্ষ্মা রোগ এবং মৃত্যু আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে। তবে তহবিল স্বল্পতা এবং প্রয়োজনীয় চিকিৎসার অভাব এই অগ্রগতিকে যেকোনো সময়ই ধ্বংস করে দিতে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সূত্র: আনাদুলু এজেন্সি।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪