হোম > বিশ্ব

স্নায়ু যুদ্ধ-পরবর্তী সামরিক চুক্তির ইতি টানল রাশিয়া

আতিকুর রহমান নগরী

রাশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ইউরোপের বেশ কয়েকটি দেশের সঙ্গে স্নায়ু যুদ্ধ-পরবর্তী দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করার অনুমোদন দিয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসেছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় ইউরোপের দেশগুলোর সঙ্গে ১৯৯২ থেকে ২০০২ সালের মধ্যে করা সামরিক সহযোগিতা চুক্তি বাতিলের কথা বলা হয়েছে।

চুক্তি বাতিলের দেশগুলোর তালিকায় রয়েছে, জার্মানি, পোল্যান্ড এবং নরওয়ে, বুলগেরিয়া, রোমানিয়া, ডেনমার্ক, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, বেলজিয়াম এবং চেক প্রজাতন্ত্র।

বর্তমান ভূ-রাজনৈতিক এমন উত্তেজনার মধ্যে দিয়েই রাশিয়া তাদের শীতল যুদ্ধ-পরবর্তী সামরিক-কূটনৈতিক কাঠামোর আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা দিয়েছে।

সোভিয়েত-পরবর্তী সামরিক চুক্তি বলতে মূলত সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রতিষ্ঠিত সামরিক জোট এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিগুলোকে বোঝানো হয়, যার মধ্যে প্রধান হলো কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও), যা রাশিয়া, বেলারুশসহ কয়েকটি প্রাক্তন সোভিয়েত রাষ্ট্র নিয়ে গঠিত এবং পারস্পরিক সামরিক সহযোগিতার নীতি অনুসরণ করে, যেখানে এক সদস্যের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ।

কেশব দ্বীপ ও হরমুজসহ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

ইসরাইল ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে, কেন বললেন নেতানিয়াহু

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি রিয়াদের

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

বন্যার ঝুঁকিতে সাড়ে ৯ লাখ গাজাবাসী

ইরানের স্থলবাণিজ্য বন্ধে টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র

হরমুজে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, যুদ্ধ আবার পুরোদমে ছড়িয়ে পড়ার শঙ্কা

সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৩

ইয়েমেনে সৌদি বিমান হামলায় বাড়ছে বেসামরিক মানুষের প্রাণহানি

ওমান উপসাগরে জ্বলতে থাকা জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করল আমিরাত