হোম > বিশ্ব

১,৮০০-এর বেশি উত্তর কোরীয়র চাকরির আবেদন আটকে দিলো আমাজন

আতিকুর রহমান নগরী

মার্কিন প্রযুক্তি কোম্পানি আমাজন জানিয়েছে, তারা ১,৮০০-এরও বেশি উত্তর কোরিয়ানকে তাদের কোম্পানিতে যোগদান থেকে বিরত রেখেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

আমাজনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা স্টিফেন শ্মিড গত সপ্তাহে লিঙ্কডইনে এক পোস্টে বলেছেন যে, উত্তর কোরিয়ার কর্মীরা ‘বিশ্বজুড়ে, বিশেষত যুক্তরাষ্ট্রে, কোম্পানিগুলোর কাছে আইটি খাতে চাকরি নিশ্চিত করার চেষ্টা করছেন।’

তিনি বলেন, গত এক বছরে উত্তর কোরিয়ার আবেদনপ্রত্যাশীর সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে।

তিনি বলেন, উত্তর কোরিয়ার কর্মীরা সাধারণত সরাসরি কাজ না করে যুক্তরাষ্ট্রভিত্তিক 'ল্যাপটপ ফার্ম' ব্যবহার করে। ল্যাপটপ ফার্ম বলতে যুক্তরাষ্ট্রে রাখা এমন কিছু কম্পিউটারকে বোঝানো হয়, যেগুলো ইন্টারনেটের মাধ্যমে উত্তর কোরিয়া বা অন্য যে কোনো দেশ থেকে নিয়ন্ত্রণ করা যায়।

তিনি সতর্ক করে বলেন, এই সমস্যা ‘কেবল আমাজনের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়’ এবং ‘সম্ভবত পুরো শিল্পজুড়ে ব্যাপকভাবে ঘটছে।’

শ্মিড জানান, উত্তর কোরিয়ার কর্মীদের চিহ্নিত করার কিছু লক্ষণ হলো ভুলভাবে ফরম্যাট করা ফোন নম্বর এবং জাল শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্ত রয়েছে।

গত জুলাই মাসে অ্যারিজোনার এক নারীকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি উত্তর কোরীয়দের প্রায় ৩০০টি মার্কিন কোম্পানিতে চাকরি পেতে সাহায্য করার জন্য একটি ল্যাপটপ ফার্ম পরিচালনার সহায়তা করেছিলেন।

ওই প্রকল্পের মাধ্যমে অবৈধভাবে ১ কোটি ৭০ লাখ ডলার আয় করা হয়, যার বড় অংশই উত্তর কোরিয়ার তহবিলে পাঠানো হয়েছিল।

গত বছর, সিউলের গোয়েন্দা সংস্থা সতর্ক করেছিল যে উত্তর কোরিয়ার এজেন্টরা লিঙ্কডইন ব্যবহার করে নিয়োগকর্তা ভান করে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা খাতের কর্মীদের কাছে তাদের প্রযুক্তি সম্পর্কিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে।

এসআর

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল

নেপালের বন্যায় নিখোঁজ বিদেশির সংখ্যা বেড়ে ৫৭৫

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে জাপান, কারণ কী

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব

চার মাসের মাথায় ফের সরকারে ফেরার বার্তা মমতার

কানাডাকে শিক্ষা দেওয়ার সময় এসেছে: ট্রাম্প