হোম > বিশ্ব

সৌদি আরবে ঈদুল আজহা ৬ জুন

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে, ৫ জুন আরাফাতের দিন হিসেবে চিহ্নিত হয়েছে। দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আজ জিলহজের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সৌদি আরবের পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজের অর্ধচন্দ্র দেখা গেছে।

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় কাল বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে সমবেত হবেন এবং ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।

আরাফাতের দিন হজযাত্রীরা আরাফাতের পাহাড় ও ময়দানে জড়ো হন। ওইদিন তাদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয় আরাফাতের প্রান্তর। হজের দ্বিতীয় দিন আরাফাতের দিন হিসেবে গণ্য হয়। যারা হজ পালন করেন না, তাদের মধ্যে অনেকেই সেদিন রোজা রাখেন। শেষ নবী হযরত মোহাম্মদ (সা.) তার জীবনের শেষ ভাষণটি এই আরাফাতের ময়দানে দিয়েছিলেন, যা বিদায়ী ভাষণ হিসেবে পরিচিত।

সূত্র: গালফ নিউজ

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের