হোম > বিশ্ব

হরমুজে যুক্তরাষ্ট্রকে খেলতে দেব না, ইরানের সোজা কথা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের অংশ। যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান।

খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য সব বাণিজ্যিক জাহাজ ইরানের নির্ধারিত সমুদ্রপথ ব্যবহার করতে বাধ্য, অন্যথায় তাদের পরিণতির মুখোমুখি হতে হবে।

বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চূড়ান্ত ও দ্রুত জবাব দেওয়া হবে।’

ফার্স নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখা শক্তিশালী ইরানের সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’ বা চরম সীমা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর তেহরান মূলত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দেয়।

সূত্র: আল জাজিরা

আরএ

নভেম্বরে ইন্ডিয়া জোটের সমাবেশ, সমর্থন জানাল ককরোচ পার্টি

নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

উত্তরপ্রদেশ ও আসামের মডেলে কি ‘এনকাউন্টার রাজ্য’ হয়ে উঠছে পশ্চিমবঙ্গ

স্পেনে দুই হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

ইসরাইলের নির্বাচনে মুসলিম দলগুলোর আকাশচুম্বী সাফল্য, কেন বাড়ছে গুরুত্ব

নেতানিয়াহু ও গাদি আইজেনকোট যে ৫ নীতিতে একমত

নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসন ৫৪, বিরোধীদের ৪৯, আরব দলগুলোর ১৯

স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

‘আমরা পুড়লে তোমরাও পুড়বে’, ইউরোপজুড়ে জেন-জিদের ক্ষোভের বিস্ফোরণ

এই বয়সে বিশ্রাম নেওয়াই ভালো, মমতাকে কটাক্ষ শুভেন্দুর