হোম > বিশ্ব

নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখ্যান ও উপযুক্ত জবাব ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: আল জাজিরা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ তুলেছিলেন। তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ফ্রান্স।

মঙ্গলবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে নেতানিয়াহু ম্যাক্রোঁর উদ্দেশে বলেন, তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করে ইহুদি-বিদ্বেষ উসকে দিচ্ছেন। এবং এটি হামাসকে পুরস্কৃত করার শামিল। তিনি এই সিদ্ধান্তকে কূটনৈতিক নয়, বরং তুষ্টিকরণ বলে অভিহিত করেন।

এমন মন্তব্যের জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় এলিসি প্রাসাদ জানায়, ইহুদি-বিদ্বেষের মতো একটি সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার অগ্রহণযোগ্য।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দফতর থেকে আরো বলা হয়, “ফ্রান্স তার ইহুদি নাগরিকদের সবসময় রক্ষা করেছে এবং করবে, এ বিষয়ে আমাদের কাউকে কিছু শেখার প্রয়োজন নেই।”

ফরাসি মন্ত্রী বেঞ্জামিন হাদ্দাদও এক টিভি সাক্ষাৎকারে বলেন, “ইউরোপীয় সমাজে ইহুদি-বিদ্বেষ একটি গুরুতর সমস্যা, কিন্তু সেটিকে রাজনৈতিকভাবে কাজে লাগানো যাবে না।”

ম্যাক্রোঁ ইতোমধ্যে ঘোষণা করেছেন যে, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। বিশ্বের অন্তত ১৪৫টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বা দিতে যাচ্ছে। ইসরাইল এই উদ্যোগের বিরোধিতা করছে এবং একইসাথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও নেতানিয়াহু কটূক্তি করেছেন, যেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রীকে ‘ইসরাইলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা’ এবং ‘অস্ট্রেলীয় ইহুদিদের পরিত্যাগকারী দুর্বল রাজনীতিবিদ’ বলে অভিহিত করেন।

এই মন্তব্য আসে এমন এক প্রেক্ষাপটে, যখন অস্ট্রেলিয়া সিমচা রথমান নামক এক কট্টর ডানপন্থি ইসরাইলি রাজনীতিকের ভিসা বাতিল করে। পালটা প্রতিক্রিয়ায় ইসরাইলও অস্ট্রেলীয় কূটনীতিকদের ভিসা বাতিল করেছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এই প্রতিক্রিয়াকে "অযৌক্তিক" বলে অভিহিত করেছেন এবং বলেন, নেতানিয়াহুর সরকার ইসরাইলকে আরও বিচ্ছিন্ন করে তুলছে এবং শান্তিপূর্ণ দ্বি-রাষ্ট্র সমাধানের প্রচেষ্টাকে দুর্বল করছে।

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০০

ইরানের সঙ্গে যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

যুক্তরাজ্যের উৎসাহের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া উচিত ছিল: ট্রাম্প

খামেনির নিয়োগকৃত কর্মকর্তাদের যে নির্দেশনা দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

নিপীড়কদের কাছে হার মানবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না জার্মানি: চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস

যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান

হরমুজ প্রণালীর সংকটে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে অন্তত ৬০ শতাংশ

ইসরাইলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনে আগুন, আহত ৩