হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে গোপন সফরে তাইওয়ানের দুই নেতা

আন্তর্জাতিক ডেস্ক

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের সঙ্গে সাক্ষাৎ করতে গোপনে যুক্তরাষ্ট্রে গেছেন তাইওয়ান সরকারের দুইজন সিনিয়র সদস্য। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের নিরাপত্তা পরিষদের উপ-সচিব-জেনারেল লিন ফেই-ফ্যান ও হু সু-চিয়েনসহ বেশ কয়েকজন বৈঠক করার জন্য ওয়াশিংটন সফরে রয়েছেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা যোগদান করবেন সেই বিষয়টি জানা যায়নি।

একটি সূত্র জানিয়েছে, বৈঠকে ট্রাম্পের ট্রানজিশন টিমের কর্মকর্তারা তবে তাইপে ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে যে কোনো আলোচনার বিষয়ে বেইজিংয়ের সংবেদনশীলতার কারণে বৈঠকে ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তাইওয়ানের কার্যত দূতাবাস, চীনের দূতাবাস ও ট্রাম্প ট্রানজিশন শিবির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

লিন ও হুসের এই সফরের খবরটি এমন সময় এলো যখন তাইওয়ান প্রণালির কাছাকাছি চীনের সামরিক কার্যকলাপ বেড়েছে। এটিকে ‘রেড লাইন’ সেট করতে বেইজিংয়ের প্রচেষ্টা বলে অভিহিত করেছে তাইওয়ান।

তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। স্বায়ত্তশাসিত এই অঞ্চলকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন। তবে বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে তাইওয়ান বলেছে, শুধু দ্বীপের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২