হোম > বিশ্ব

ভারতে ট্রেনের ধাক্কায় ৭ টি বন্য হাতির মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স।

উত্তর ভারতে যাত্রীবাহী দ্রুতগতির একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে সাতটি বন্য এশীয় হাতি মারা গেছে। এসময় একটি বাচ্চা হাতি আহত হয়। মিয়ানমার সীমান্তবর্তী মিজোরাম রাজ্যের সাইরাং থেকে ৬৫০ জন যাত্রী নিয়ে রাজধানী এক্সপ্রেস ট্রেনটি গুয়াহাটি থেকে নয়াদিল্লির দিকে যাচ্ছিল, এসময় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র কিশোর শর্মা জানিয়েছেন, ট্রেন চালক প্রায় ১০০টি হাতির পাল দেখতে পেয়ে জরুরি ব্রেক কষেন, কিন্তু ট্রেনটি তারপরেও কিছু প্রাণীকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর পাঁচটি ট্রেনের বগি এবং ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পশুচিকিৎসকরা মৃত হাতিগুলির ময়নাতদন্ত করেছেন, যেগুলোকে পরের দিন (২১ ডিসেম্বর) সমাহিত করার কথা রয়েছে।

স্কাই নিউজের এক সংবাদে এসেছে, দুর্ঘটনাটি একটি বনাঞ্চলে ঘটেছে যা আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত। রাজ্যের রেলপথগুলি দিয়ে প্রায়শই হাতিরা যাতায়াত করে থাকে, তবে ভারতীয় রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে যে দুর্ঘটনাস্থলটি কোনও নির্দিষ্ট হাতির করিডোর ছিল না।

শর্মা জানিয়েছেন, ‘যেসব কোচ লাইনচ্যুত হয়নি সেগুলোকে আলাদা করা হয়েছে এবং ট্রেনটি নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। লাইনচ্যুত পাঁচটি কোচে থাকা প্রায় ২০০ যাত্রীকে অন্য একটি ট্রেনে গুয়াহাটিতে স্থানান্তরিত করা হয়েছে।

আসামে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় বন্য হাতির মৃত্যু ঘটনা বিরল নয়। এখানে প্রায় ৭,০০০ বন্য এশীয় হাতি বাস করে। ২০২০ সাল থেকে, এই রাজ্যের বিভিন্ন স্থানে জুড়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় কমপক্ষে এক ডজন হাতি মারা গেছে। বিশেষত বছরের এই সময়, যখন ধানের ক্ষেত কাটার জন্য প্রস্তুত হয় তখন বন্য হাতিরা প্রায়শই মানুষের বসতিতে ঢুকে পড়ে।

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প