হোম > বিশ্ব

মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ২ স্ত্রীসহ গ্রেপ্তার

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: ফ্রি মালয়েশিয়া টুডে

দুর্নীতির অভিযোগে দুই স্ত্রীসহ গ্রেপ্তার হয়েছেন মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান হাফিজুদ্দিন জানতান। সামরিক বাহিনীর একটি ক্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান, তার দুই স্ত্রী ও অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমন সংস্থা। খবর ফ্রি মালয়েশিয়া টুডের।

এক বিবৃতিতে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) জানায়, পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

হাফিজুদ্দিনকে সাত দিনের, তার এক স্ত্রীকে ছয় দিনের এবং অন্যজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতির তদন্তের অংশ হিসেবে ওই তিনজনকে আটক করা হয়। মালয়েশিয়ার দুর্নীতি দমন কর্তৃপক্ষ এমএসিসির ভ্যানে করে স্থানীয় সময় সকাল ১০টার দিকে তাদের আদালতে আনা হয়। সেদিন একই মামলার সূত্রে অপর এক দম্পতিকেও আটক করা হয়। তাদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এমএসিসির প্রধান কমিশনার আজম বাকি। তিনি জানান, এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

আজম বাকির বরাত দিয়ে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, 'স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত চালানোর বিষয়ে এমএসিসি অঙ্গীকারবদ্ধ।’

ওই মামলার সূত্রে গত বছরের শেষ থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। একজন সন্দেহভাজন ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের ছয়টি ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করেছে দুর্নীতি দমন কর্তৃপক্ষ। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

বস্তুত, এই মামলার বিষয়ে তেমন কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন সূত্রে তদন্ত প্রক্রিয়া শুরু হয়।

হাফিজউদ্দিনের বিরুদ্ধে তদন্ত শুরু হলে গত ডিসেম্বরে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

সরকারি সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, এমএসিসি এই মামলাসংশ্লিষ্ট ২৪ লাখ রিঙ্গিত (৫ লাখ ৯১ হাজার মার্কিন ডলার) নগদ অর্থ পাচারের উদ্যোগ বানচাল করেছে।

বুধবার আজমের বরাত দিয়ে বেরনামা জানায়, মামলাসংশ্লিষ্ট এক ব্যক্তি এক অবস্থান থেকে আরেক অবস্থানে অর্থ পাচারের চেষ্টা চালাতে গিয়ে ধরা পড়েন।

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’