হোম > বিশ্ব

ইসরাইল-হামাসের প্রথম দিনের আলোচনায় যা হলো

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

মিশরে ইসরাইল ও হামাসের মধ্যে শুরু হওয়া পরোক্ষ আলোচনার প্রথম দিনটি ইতিবাচকভাবে শেষ হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে আল জাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যম। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা পরিকল্পনা বাস্তবায়নের জন্য সোমবার থেকে আলোচনা শুরু হয়েছে। আজ (মঙ্গলবার) আবারো বৈঠকে বসবেন দু’পক্ষের প্রতিনিধিরা।

সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, লোহিত সাগরের পাশে শার্ম আল-শেখে অনুষ্ঠিত প্রথম দিনের বৈঠকটি ‘ইতিবাচক’ ছিল এবং বর্তমান আলোচনা কীভাবে অব্যাহত থাকবে তার জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে।

হামাস প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের জানিয়েছে, গাজায় ইসরাইলের অব্যাহত বোমাবর্ষণ জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পথে চ্যালেঞ্জ তৈরি করছে।

হামাস প্রতিনিধিদলের সদস্য ছিলেন হামাস নেতা খলিল আল-হাইয়া এবং জাহের জাবারিন। গত মাসে কাতারে ইসরাইলের হামলা থেকে বেঁচে যান তারা।

মিশরের সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজের তথ্য অনুযায়ী, প্রথম দিনের আলোচনায় বন্দি বিনিময়, যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ট্রাম্প দ্রুত ইসরাইলি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় প্রক্রিয়া শেষ করতে চাইছেন। এর মধ্য দিয়ে গাজায় যুদ্ধ বন্ধে তার পরিকল্পনার অন্য অংশগুলো বাস্তবায়নের কাজে গতি আনতে চান তিনি।

এদিকে, গাজা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হামাস খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একমত হয়েছে। তাই তিনি মনে করেন, খুব শিগগিরই একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে।

আরএ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা