হোম > বিশ্ব

হরমুজ অতিক্রমের চেষ্টাকারী জাহাজে হামলার হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালির দিকে আসা যেকোনো জাহাজে হামলা করা হবে। হরমুজের দিকে অগ্রসর হওয়া জাহাজকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে বলে জানায় দেশটির নৌবাহিনী।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভিতে প্রচারিত এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, ‘আইআরজিসি সতর্ক করছে যে, পারস্য উপসাগর এবং ওমান সাগরে নোঙর করা কোনো ধরনের জাহাজ যেন তার নির্দিষ্ট স্থান নোঙর না তোলে। হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসাকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে এবং অপরাধী জাহাজটিকে লক্ষ্যবস্তু বানানো হবে।’

বিবৃতিতে সকল জাহাজ ও তাদের মালিকদের শুধুমাত্র আইআরজিসি নৌবাহিনীর আনুষ্ঠানিক চ্যানেল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুসরণ করার জন্য জানানো হয়েছে। এতে বলা হয়, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির ‘কোনো বিশ্বাসযোগ্যতা নেই।’

সূত্র: ডন

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের