হোম > বিশ্ব

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ চান ইসরাইলের ৬ শতাধিক কর্মকর্তা

আতিকুর রহমান নগরী

ছবি: সিএনএন

গাজা যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের অবসরপ্রাপ্ত ছয় শতাধিক নিরাপত্তা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরা।রোববার ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে এই আবেদন জানানো হয়েছে। খবর আল জাজিরার।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক মোসাদ প্রধান তামির পার্দো, সাবেক শিন বেট প্রধান আমি আয়ালন এবং সাবেক উপ-সেনাপ্রধান মাতান ভিলনাই। তারা প্রায় দুই বছরের সংঘাতের অবসান ঘটাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

গাজায় ২০ লাখের বেশি ফিলিস্তিনি তীব্র খাদ্য সংকটের মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই করছেন।

কমান্ডার্স ফর ইসরাইলস সিকিউরিটি (সিআইএস) গ্রুপ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চিঠিটি শেয়ার করেছে। এতে বলা হয়, ‘শক্তি প্রয়োগের মাধ্যমে যা কিছু অর্জন করা যেতো, তা এরইমধ্যে অর্জিত হয়েছে। গাজায় ইসরাইলি জিম্মিরা আর অপেক্ষা করতে পারছে না।’

চিঠিতে আরো বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী বলপ্রয়োগের মাধ্যমে তার তিনটি লক্ষ্যের মধ্যে দুটি এরইমধ্যে অর্জন করেছে। আর তাহলো হামাসের সামরিক গঠন এবং শাসনব্যবস্থা ভেঙে ফেলা। আর তৃতীয় লক্ষ্য সকল ইসরাইলি বন্দিকে ফিরিয়ে আনা, তা কেবলমাত্র একটি চুক্তির মাধ্যমেই অর্জন করা যেতে পারে।

চিঠিতে বলা হয়, ‘গাজা যুদ্ধ বন্ধ করুন। ইসরাইলের সাবেক জেনারেল এবং মোসাদ, শিন বেট, পুলিশ এবং কূটনৈতিক কর্পস সমতুল্যদের বৃহত্তম দল সিআইএসের পক্ষ থেকে, আমরা আপনাকে গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’

ট্রাম্পের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তারা বলেন, ‘আপনি লেবাননে এটি করেছেন। এখন গাজাতেও এটি করার সময় এসেছে।’

নিরাপত্তা প্রধানরা বলেছেন, ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে নেতানিয়াহুকে ‘সঠিক পথে’ পরিচালিত করার ক্ষমতার ওপর।

আরএ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভাবমূর্তি ‘নজিরবিহীন তলানিতে’ নামিয়েছেন নেতানিয়াহু

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না: গুতেরেস

যুক্তরাষ্ট্র রাজি হলেই শুরু হবে হরমুজ খোলার সাত দিনের পরিকল্পনা: আরাগচি

বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের ওপর ৬০ হামলা

প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের

ইসলামাবাদ সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শি জিনপিংয়ের আহ্বান, ইরানের প্রশংসা

ইমরানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন

জার্মানজুড়ে ৪৫ হাজারেরও বেশি শিক্ষার্থীর গণবিক্ষোভ

মুজতবা খামেনি সুস্থ আছেন এবং ইরানের নেতৃত্বে দিচ্ছেন: পেজেশকিয়ান

হরমুজে মার্কিন লেজার অস্ত্র, নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে মাইক্রোসফটের এক্সবক্স