হোম > বিশ্ব

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আল-জাজিরা

প্রতীকী ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত ও উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরো এক ধাপ বেড়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ৯৬ ডলারে পৌঁছেছে, যা গত ৮ জুনের পর সর্বোচ্চ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ঊর্ধ্বমুখী। চাল চালানের নতুন লেনদেনে তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৮ দশমিক ২৭ ডলারে বিক্রি হচ্ছে।

এর আগের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলারেরও বেশি বেড়ে ৯৪ দশমিক ০৭ ডলারে উঠেছিল। ঠিক একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম বৃদ্ধি পেয়েছিল প্রায় ৩ শতাংশ।

বিশ্লেষকদের মতে, মার্কিন বাহিনী ইরানে নতুন করে দফায় দফায় হামলা চালানো এবং লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে আক্রমণ জোরদার করার পর মধ্যপ্রাচ্যের কৌশলগত সংকট চরম আকার ধারণ করেছে। সরবরাহ ব্যবস্থার এই অনিশ্চয়তার সরাসরি প্রভাবেই বিশ্ববাজারে জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে।

এএম

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

লাতিন আমেরিকার দেশে জরুরি অবস্থা জারি

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসরাইল, শিশুসহ নিহত ৯

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই দিন বাকী, জরিপে এগিয়ে কোন দল

ভারতে বিরোধী জোটের সমাবেশে যোগ দেয়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি