হোম > বিশ্ব

রিয়াদে হামলার দায় স্বীকার হুথিদের, সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইয়েমেনের হুথিদের চলমান হামলার কারণে সৌদি আরবের সামরিক সহায়তার প্রয়োজন হতে পারে। সৌদি আরবকে সহায়তা দিতে তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সহায়তা দেওয়া হতে পারে।

সম্প্রচারমাধ্যম এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফিদান বলেন, ‘সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর খুবই গুরুতর হামলা হচ্ছে। আমাদের চুক্তিতে একটি জোটগত সমঝোতা রয়েছে। এ বিষয়ে আমরা পূর্ণ সংহতি প্রকাশ করছি।... তাদের কিছু সামরিক প্রয়োজন দেখা দিতে পারে, বিশেষ করে কিছু কারিগরি ক্ষেত্রে। এগুলো পূরণ করতে আমাদের কোনো সমস্যা হবে না।’

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক সহায়তা দেওয়ার জন্য সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর যুক্তরাষ্ট্র দুই মাস ধরে হুথিদের ওপর বিমান হামলা চালানোর পর ওয়াশিংটনের সঙ্গে গোষ্ঠীটির একটি যুদ্ধবিরতি হয়েছিল।

ফিদান আরো বলেন, সৌদি আরবকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করা গ্রহণযোগ্য নয়। তার ভাষ্য, সৌদি আরব এই সংঘাতে জড়াতে চায় না। যুদ্ধ বন্ধের লক্ষ্যে সব পক্ষের কাছে কিছু প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার এই হামলার পর প্রধান বিমানবন্দরের কাছে আগুন ও আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এর আগে রাতভর রাজধানীর সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতাও জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

আরএ

নিরাপত্তা সংকট গভীর হচ্ছে মধ্যপ্রাচ্যে, মক্কা চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সত্যি কি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেয়েছেন ট্রাম্প

১৪ গুণ বেশি কার্বন ছড়ায় ব্যক্তিগত জেট, ব্যবহারকারী ২ লাখ ৫৬ হাজার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী নিহত, ২৩ জিম্মি উদ্ধার

বিপর্যয়ের মুখে বিশ্বের নদীগুলো, বাড়ছে দূষণ ও পানির সংকট

ছুটি শেষ হওয়ার আগেই হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, নেপথ্যে কী

ইসরাইলে আসন্ন নির্বাচন ঘিরে তীব্র হচ্ছে রাজনৈতিক বিতর্ক

গাজায় ইসরাইলের হামলায় হামাস কমান্ডারসহ নিহত ৫

১৭ বছরে উত্তর কোরিয়ায় ১,৩৯৯ ভূমিকম্প

আরো জটিল হচ্ছে জেন-জিদের জীবন