হোম > বিশ্ব

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। ফোনালাপে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি, তার পরিবারের সদস্য এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন পুতিন।

বিবৃতিতে বলা হয়, ইরান ও মধ্যপ্রাচ্য ঘিরে সমস্যাগুলোর সমাধানে অবিলম্বে যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন পুতিন। শক্তি প্রয়োগের পথ পরিহার করে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে যাওয়ার বিষয়ে রাশিয়ার নীতিগত অবস্থানের কথাও জানান তিনি।

এতে আরো বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় পুতিন উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

বিবৃতিতে বলা হয়, সংকটকালীন রাশিয়ার সমর্থনের জন্য পেজেশকিয়ান মস্কোকে ধন্যবাদ জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট তার দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় লড়াইরত ইরানি জনগণের প্রতি রাশিয়ার ‘সংহতি’ প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান।

চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যও পুতিনকে অবহিত করেন পেজেশকিয়ান । ক্রেমলিন জানায়, উভয় পক্ষ ‘বিভিন্ন চ্যানেলের মাধ্যমে’ যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হামাসের

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের

মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিতে’ ইরানের হামলা

মার্কিন হামলার জবাবে পাল্টা আক্রমণ ইরানের

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের