হোম > বিশ্ব

সমঝোতা করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের, তেহরানের অস্বীকার

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সমঝোতা করতে মরিয়া হয়ে আছে। রোববার এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি দাবি করেন, ইরান সমঝোতার জন্য মরিয়া, কিন্তু তিনি মনে করেন না যে, যা করা প্রয়োজন তা করার জন্য ইরান প্রস্তুত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান যুদ্ধবিরতি চায়নি এবং কাউকে সমঝোতা করার অনুরোধও করেনি।

তিনি বলেন, ‘আমি মনে করি, তারা কোনো এক সময়ে সমঝোতা করবে। ইরানের পুরো পরিস্থিতির ক্ষেত্রে আমরা খুব ভালো করছি।’

ট্রাম্প আরো বলেন, ইরানের প্রতিশোধমূলক হামলার হুমকির মধ্যেও তিনি হরমুজ প্রণালিতে জাহাজ পাহারার জন্য অন্যান্য দেশের সঙ্গে কথা বলছেন।

ইরান জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্র ছাড়া অন্যদের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান যুদ্ধবিরতি চায়নি এবং কাউকে সমঝোতা করার অনুরোধও করেনি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ দেখছে না তেহরান। যতক্ষণ সময় লাগে আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আমরা বুঝতে পারছি না কেন মার্কিনদের সঙ্গে কথা বলা উচিত। কারণ আমরা তাদের সঙ্গে আলোচনা করছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পছন্দের যুদ্ধ। আমরা আমাদের আত্মরক্ষা চালিয়ে যাব।

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০