হোম > বিশ্ব

ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না: পেজেশকিয়ান

আতিকুর রহমান নগরী

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা কখনো করেনি এবং ভবিষ্যতেও করবে না। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এটি অস্ত্র তৈরির জন্য নয়।

এই বক্তব্য এমন সময়ে এল যখন তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে এবং কয়েক দিনের মধ্যে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনা তৈরি হয়েছে।

পেজেশকিয়ান তার বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, ইরান সবসময়ই পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তিপূর্ণ ব্যবহারকে গুরুত্ব দিয়ে এসেছে। তিনি আন্তর্জাতিক চুক্তি ও দায়বদ্ধতার প্রতি তেহরানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

বিশ্বমঞ্চে ইরানের এমন অবস্থান আন্তর্জাতিক আলোচনার জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন