হোম > বিশ্ব

এবার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে নিষিদ্ধ হলো বোরকা-নিকাব

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

এবার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ কাজাখস্তানে নিষিদ্ধ হয়েছে বোরকা ও নিকাব। দেশটির পার্লামেন্ট নতুন এই আইন পাস করার পর তাতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ। বুধবার পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

আইনে বলা হয়েছে, যে সব পোশাক ‘মুখ শনাক্ত করতে বাধা দেয়’ সেগুলোকে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কাজাখস্তানে জনসংখ্যার ৭০ শতাংশ মুসলিম। সরকার বলছে, নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ মুখ ঢেকে রাখলে কাউকে চেনা কঠিন হয়, যা আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা তৈরি করে।

তবে এই নিষেধাজ্ঞার কিছু ব্যতিক্রম আছে। যেমন- চিকিৎসার কারণে, ঠান্ডা আবহাওয়ায়, চাকরির প্রয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান বা জরুরি সেবার কাজে মুখ ঢেকে রাখা যাবে।

এর আগেও কাজাখস্তানে ধর্মীয় পোশাক নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৭ সালে স্কুলছাত্রীদের হিজাব পরা বন্ধ করা হয়, পরে ২০২৩ সালে শিক্ষকরাও এর আওতায় আসে।

উল্লেখ্য, এর আগে উজবেকিস্তান ও কিরগিজস্তান একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশে মৌলবাদ ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা