হোম > বিশ্ব

লেবাননের বৈরুতে ইসরাইলি হামলায় নিহত ৭

আমার দেশ অনলাইন

বৈরুতের মধ্যাঞ্চলীয় সমুদ্র উপকূলে ইসরাইলি হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২১ জন। বৃহস্পতিবার ভোরে এ হামলা হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরাইলি সেনাবাহিনী পৃথকভাবে জানিয়েছে, তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে রাতভর হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়েছে। ইসরাইলের বিরুদ্ধে নতুন করে অভিযানের ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ।

স্থানীয় গণলমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে মধ্যাঞ্চলীয় বৈরুতে হামলার পর সমুদ্র উপকূলীয় এলাকায় ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, একটি গাড়ি লক্ষ্য করে হামলা হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের রামলেট আল-বায়দায় ইসরাইলি হামলায় প্রাথমিকভাবে সাতজন নিহত এবং ২১ জন আহত হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি রাজধানীর কেন্দ্রস্থলে তৃতীয় হামলা। ইসরাইল বারবার বৈরুতের দক্ষিণ শহরতলিতেও হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা হিজবুল্লাহর ১০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরেও হামলা করেছে ইসরাইল। যার মধ্যে রয়েছে তাইবেহ, আল-সুলতানিয়া এবং টায়ার শহরের কাছে কানা।

হিজবুল্লাহ বৃহস্পতিবার ভোরে জানিয়েছে, তারা তেল আবিবের শহরতলিতে একটি ইসরাইলি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর