হোম > বিশ্ব

গাজা পুনর্গঠনে কত অর্থের প্রয়োজন হতে পারে

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

দখলদার ইসরাইলি বাহিনীর গাজা উপত্যকার ব্যাপক ধ্বংসযজ্ঞের পর পুনর্গঠন শুরু করতে প্রায় ৫২ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছেন জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিসের পরিচালক জর্জ মোরেরা দা সিলভা।

বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, গাজার ৮০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, এবং পুনর্গঠণের প্রথম ধাপ হবে ধ্বংসাবশেষ অপসারণ।

এদিকে, বুধবার গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত ইসরাইল গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকা ও আশ্রয়কেন্দ্রগুলোতে ২৩০টিরও বেশি বিমান ও কামান হামলা চালায়। এসব হামলায় ১১৮ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে, নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭২ জন শুধুমাত্র গাজা শহরেই প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে।

ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেহবাজ শরিফ

ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানো আকস্মিক হামলার জন্য কালক্ষেপণ

পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান