হোম > বিশ্ব

খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তান ও ইরাকে নিহত ২২

আমার দেশ অনলাইন

আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তান ও ইরাকে ২২ জন নিহত হয়েছেন।

রোববার সকালে খামেনিকে হত্যার তথ্য নিশ্চিত করে ইরান। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় প্রাণ হারান।

এর প্রতিবাদে করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা চালান সাধারণ মানুষ। তারা কনস্যুলেটের রিসিপশনে ঢুকে পড়েন। এরপর সেখানে গুলি ছোড়ে নিরাপত্তাবাহিনী। এতে ১০ জন নিহত ও ৩০ জন আহত হন। আলাদা ঘটনায় দেশটির গিলগিত-বালতিস্তানে আরও ১০ জন নিহত হন।

অপরদিকে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে বিক্ষোভ জানাতে গিয়ে দুজন নিহত হন। বিক্ষোভকারীরা বাগদাদের গ্রিনজোনে ঢুকে পড়েন। ওই সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে।

৮৬ বছর বয়সী খামেনিকে রাজধানী তেহরানে তার প্রাসাদের কমাউন্ডে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়। তিনি প্রায় ৪০ বছর দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ