হোম > বিশ্ব

গরু কোরবানিতে নিষেধাজ্ঞায় বিপদে ভারতের হিন্দুরা

আমার দেশ অনলাইন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিদ্ধান্তের কারণে এবার ঈদুল আজহার আগে গরু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। এতে করে সেখানকার হিন্দু গরু ব্যবসায়ীরা বিপদে পড়েছেন। বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো বিক্রি করতে না পেরে তাদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ২৪ পরগনার বামুনিয়া গ্রামের সিংহভাগই হচ্ছে হিন্দু খামারি। তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গরুর খামার করেছেন। তারা কোরবানি ঈদের আগে গরু বিক্রি করে ঋণ পরিশোধ করার কথা ভেবে ছিলেন। গত বেশ কয়েক বছর থেকে তারা এমনটাই করে আসছেন। কিন্তু এবার শুভেন্দু সরকারের জারি করা আইনের কারণে কেউ-ই আর গরু কিনছেন না। গ্রামের হিন্দু খামারিরা বলছেন এবার অন্তত মুসলমানদের গরু কোরবানি দিতে দেওয়া হোক। তাহলে আমরা গরু বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারবো। এদিকে মুসলিম খামারিরা বলছেন, সরকার গরু কোরবানি দিতে দেবে না এটা কোনো সমস্যা নয়। কিন্তু আমরা যে, গরু সারা বছর পালন করেছি সেগুলো সরকার নিয়ে নিক তাহলে আমাদের কোনো সমস্যা নেই।

ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিক বলেন, বিজেপি সরকার মুসলমানদের বিপদে ফেলতে গিয়ে মূলত বিপদে ফেলেছে হিন্দুদের।

ভারতের আজ তক মিডিয়ার এক প্রতিবেদনে দেখা যায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত গরু কোরবানি বন্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করছেন হিন্দু নারী-পুরুষরা। সেখানে তারা বলেন, কোরবানির নিয়মের যে প্রথা বন্ধ করা হয়েছে, সেটা আমরা মানি না। মানবো না। রাজ্য সরকার কোরবানির নিয়ম বন্ধ করেছে, সেটা আমরা মানি না। গরু বিক্রি করতে দিতে হবে।

এদিকে বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ বলেন, অনেকেই মনে করছেন মুসলমানদের যেন বিপদে ফেলা যায় এ জন্যই রাজ্য সরকার এমন নিয়ম করেছে। কিন্তু এই নিয়মকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল মাঠে নেমেছে।

ইরান যুদ্ধে আত্মসমর্পণই ট্রাম্পের শেষ পরিণতি

ফের ইরান যুদ্ধ শুরু না করতে ট্রাম্পকে অনুরোধ তিন মুসলিম দেশের

হরমুজ চালুতে ‘প্ল্যান বি’র কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

এভারেস্টে নতুন বিশ্ব রেকর্ড, একদিনেই জয় ২৭৪ পর্বতারোহীর

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় শক্তিশালী ইঙ্গিত

শীতপ্রধান যুক্তরাজ্যে দ্রুত বাড়ছে এসি ঘরের সংখ্যা, তিন বছরে হয়েছে দ্বিগুণ

ভারতে মসজিদকে মন্দিরে রূপান্তর, সুপ্রিম কোর্টে মুসলিমদের চ্যালেঞ্জ

গরু কোরবানির বিষয়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে হিন্দুদের বিক্ষোভ

বাংলাদেশে ‘পুশ ইন’ করা কিছু লোককে ফেরত নিতে পারে ভারত

হরমুজ সুরক্ষিত করার মিশনে অংশ নেওয়ার প্রস্তুতি জার্মানির