হোম > বিশ্ব

ইসরাইলের হামলায় হুথি প্রধানমন্ত্রী রাহাভি নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইসরাইল

ইয়েমেনের রাজধানী সানার ইসরাইলি বিমান হামলায় হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন। শুক্রবার এমন খবর প্রকাশ করেছে ইয়েমেনের বিভিন্ন সংবাদমাধ্যম। হামলায় তার কয়েকজন সহযোগীও নিহত হয়েছেন। খবর টাইমস অব ইসরাইলের।

ইয়েমেনের আল-জুমহুরিয়া টেলিভিশন চ্যানেল এবং আদেন আল-গাদ সংবাদপত্র জানিয়েছে, একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি তার কয়েকজন সহযোগীসহ নিহত হন।

রাহাভি এক বছর ধরে হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী পদে ছিলেন, তবে আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। তিনি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরাইলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন।

তবে এ হামলার কথা এখনো নিশ্চিত করেনি ইসরাইল।

এরআগে, বৃহস্পতিবার সানার বাইরে ইসরাইলি হামলায় ১০ জন নিহত হয়। নিহতদের মধ্যে ছিলেন হুথি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ প্রায় ১০ জন শীর্ষ কর্মকর্তা সেই হামলার ফলাফল এখনো পরিষ্কার নয়।

তবে ওয়াইনেট জানিয়েছে, হামলায় হুথিদের পুরো সামরিক এবং সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান জেনারেল ইয়াল জামিরের সাথে এই হামলার অনুমোদন দিয়েছেন। কাৎজ বলেছেন, হুথিরা ইসরাইলকে লক্ষ্য করে হামলার পরিণতি সম্পর্কে সচেতন।

তিনি বলেন, যে কেউ ইসরাইলের বিরুদ্ধে হাত তুলবে, তার হাত কেটে ফেলা হবে।’

আরএ

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে