হোম > বিশ্ব

কেনিয়ায় বিমান বিধ্বস্ত, ১২ আরোহীর মৃত্যুর আশঙ্কা

আতিকুর রহমান নগরী

ছবি: সিএনএন

কেনিয়ার উপকূলীয় অঞ্চল কোয়ালেতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকালে পর্যটন এলাকা মাসাই মারা ন্যাশনাল রিজার্ভে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। খবর সিএেএনের।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দিয়ানি বিমানঘাঁটি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে একটি পাহাড়ি বনাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। কোয়ালে কাউন্টি কমিশনার স্টিফেন ওরিন্দে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, যাত্রীরা সবাই বিদেশী পর্যটক এবং তাদের জাতীয়তা পরে জানানো হবে।

কেনিয়ার বেসামরিক বিমান চলাজল কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে ১২ আরোহী ছিলেন। তবে কতজন যাত্রী এবং আর কতজন ক্রু ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পরেই বিধ্বস্ত হয় এবং আগুনে পুড়ে যায় এবং ঘটনাস্থলে একটি পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা একটি বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে অপরিচিত মানুষের লাশ দেখতে পেয়েছেন।

মোম্বাসা এয়ার সাফারি জানিয়েছে, তারা বেসামরিক বিমান চলাচল সংস্থার সাথে সহযোগিতা করছে।

মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

আরএ

সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট

প্রক্সিদের দিয়ে ‘দ্বিমুখী খেলা’ খেলছে ইরান, শঙ্কিত উপসাগরীয় দেশগুলো

হরমুজ অবরোধে গভীর সংকটে আরব দেশগুলোর অর্থনীতি

ইয়েমেনে এক সপ্তাহে হতাহত প্রায় ৩ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

অ্যানিমেটেড মানচিত্রে ফিলিস্তিনে ইসরাইলি বসতি বিস্তারের চিত্র

পবিত্র কাবায় বৃষ্টিতে ভিজে নামাজ আদায় মুসল্লিদের

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক