হোম > বিশ্ব

গিনি-বিসাউয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী বিসাউয়ে নির্বাচন কমিশনের সদর দপ্তর, প্রেসিডেন্ট প্রাসাদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে টানা গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এরপরই সেনা কর্মকর্তারা ক্ষমতা দখলের ঘোষণা দেন। খবর আল জাজিরার।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে দুইজন শীর্ষস্থানীয় প্রার্থী নিজেদের বিজয়ী ঘোষণার একদিন পর সেনাবাহিনী ক্ষমতা দখল করল।

বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করা থাকবে।

স্থল, আকাশ এবং সমুদ্র সীমান্ত বন্ধ এবং রাত্রিকালীন কারফিউ জারি করারও নির্দেশ দিয়েছে সেনাবাহিনী।

তাদের দাবি, অজ্ঞাত কয়েকজন রাজনীতিক এবং তাদের পেছনে থাকা ‘একজন পরিচিত মাদক চোরাকারবারির’ সহায়তায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছিল। আর এটি ঠেকাতেই তারা হস্তক্ষেপ করেছেন।

সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার নির্বাচনের ফল প্রকাশের কথা ছিল। এমবালো ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস— দুজনই নিজেদের বিজয় দাবি করেছিলেন। দিয়াসকে সমর্থন দিচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ডোমিঙ্গোস পেরেইরা, কারণ তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ পড়েছিলেন।

এদিকে সামরিক অভ্যুত্থানের বুধবার বিকেলে প্রেসিডেন্ট এমবালো ফরাসি গণমাধ্যম ফ্রান্স ২৪–কে ফোনে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।’

এছাড়া সরকারি সূত্র পরে বিবিসিকে জানায়, দিয়াস, পেরেইরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী বটশে কান্ডেকেও আটক করেছে সেনারা। একই সঙ্গে সেনাপ্রধান জেনারেল বিআগে না এনটান এবং তার ডেপুটি জেনারেল মামাদু তুরেকেও আটক করা হয়েছে।

আরএ

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু