হোম > বিশ্ব

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু এজেন্সি।

রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলে একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলুর।

সরকারি বিবৃতিতে জানানো হয়, রমনেনস্কি জেলার আকাশসীমায় উড়ার সময় রাডার থেকে একটি রবিনসন হেলিকপ্টার নিখোঁজ হয়ে যায়। পরে হেলিকপ্টারটিন সন্ধানে তল্লাশি অভিযান চালানো হয় উদ্ধারকারী দল। পরবর্তীতে সেই উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে অভিয়যান চালিয়ে সেখানে তিনজনের লাশ উদ্ধার করে। ঘটনায় কেউ বেঁচে নেই।

স্থানীয় সরকার নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে পূর্ব-সাইবেরিয়ান পরিবহন প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, হেলিকপ্টারটি নিহত পাইলটের মালিকানাধীন ছিল এবং তার এ উড়োজাহাজ পরিচালনার অনুমতি ছিল না। এছাড়া হেলিকপ্টারটি যথাযথ প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে নিবন্ধিতও ছিল না। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

কাতার ও বাহরাইন থেকে শত শত মার্কিন সেনা প্রত্যাহার

গাজার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মানবে না হামাস

ভয়াবহ তুষারঝড়ে অস্ট্রিয়ায় নিহত ৫

মার্চে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ইরানে সামরিক হামলা হবে বিশ্বের জন্য বিপর্যয়কর: আরাগচি

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ সুইডেনের

ইসরাইল পুরো মধ্যপ্রাচ্য দখলে নিলে আপত্তি নেই: মার্কিন রাষ্ট্রদূত

ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে আটক রাখা যাবে বৈধ শরণার্থীদেরও

‘লাভ জিহাদ’ রোধে গুজরাটে বিবাহ আইন সংশোধনের উদ্যোগ