হোম > বিশ্ব

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

গাজায় হামলা চালিয়ে মুহাম্মদ নাইম জান্দিয়া নামে এক হামাস কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, জান্দিয়া হামাসের শুজায়েয়া ব্যাটালিয়নের সামরিক নিরাপত্তা প্রধান। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে সেনাবাহিনী জানায়, বুধবার তাকে হত্যা করা হয়েছে।

সেনাবাহিনীর দাবি, জান্দিয়া ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় তিনজন ইসরাইলিকে অপহরণ করার পর একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে রেখেছিলেন। পরে ইসরাইলি বাহিনী গাজায় ওই তিন ব্যক্তিকে ফিলিস্তিনি ভেবে গুলি করে হত্যা করে।

তবে জান্দিয়ার হত্যাকাণ্ড নিয়ে হামাস কোনো মন্তব্য করেনি।

সূত্র: আল জাজিরা

আরএ

বন্যার তাণ্ডবে সব ভেসে গেলেও টিকে রইল একটি বাড়ি, বেঁচে গেল পুরো পরিবার

ইরান যুদ্ধে অস্ত্রের মজুত ‘সংকটজনক’, চীন-রাশিয়া মোকাবিলায় মার্কিন সক্ষমতা নিয়ে প্রশ্ন

ইরানের হুমকির পর লোকচক্ষুর আড়ালে ট্রাম্পের ছেলে

বন্যায় কয়েক মাইল ভেসে গেল ব্যাংকের লকার, এরপর লুটপাট

শত বছরের অপেক্ষার পর ক্যানসার টিকায় মিলল সাফল্যের খবর

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৬ ফিলিস্তিনি

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৭

মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ

বিদেশি সাংবাদিকদের জন্য নেপালের নতুন নিয়ম

শত্রুপক্ষ ব্যর্থ, ইরানই বিজয়ী: আমির হাতামি