হোম > বিশ্ব

বিক্ষোভে জড়িত থাকায় ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

আমার দেশ অনলাইন

ইরানের পতাকা।

জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে গাড়ি দিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে চাপা দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগ এ কথা জানায়।

বিচার বিভাগের অনলাইন পোর্টাল মিজান জানিয়েছে, ‘জায়নবাদী শাসন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি অভিযানে অংশ নেওয়ার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহরাম সাদেঘির মৃত্যুদণ্ড আজ সকালে কার্যকর করা হয়েছে।’

এতে আরো বলা হয়, ওই ব্যক্তি ৮ জানুয়ারি তেহরানের পশ্চিমে কারাজে তার গাড়ি দিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে চাপা দিয়েছিলেন। এতে সাতজন আহত হন।

ডিসেম্বর ও জানুয়ারিতে অর্থনৈতিক সংকটের কারণে ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

আরএ

‘যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ পরাজিত করার আগ পর্যন্ত পিছু হটবে না ইরান’

তেলের বাজার নিয়ন্ত্রণে ওপেকের নতুন প্রতিদ্বন্দ্বী বেইজিং

লেবাননের উচ্চভূমি ‘আলি আল-তাহের’ কেন এত গুরুত্বপূর্ণ

ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে ক্যারোলিন লেভিটের পদত্যাগ, দাবি ইরানের

ট্রাম্পের নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত

কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার ৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

মঙ্গলের উপগ্রহে অভিযান চালাতে প্রস্তুত জাপান

চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ইয়েমেনবাসী

প্রবাসীদের বসবাসের জন্য বিশ্বের সেরা দেশ কোনগুলো