হোম > বিশ্ব

রাশিয়ার মস্কোতে শত শত ড্রোন হামলা, নিহত ২

আমার দেশ অনলাইন

আল জাজিরা

রাশিয়ার সংসদীয় নির্বাচনের শেষ দিনে রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় শত শত ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার । দেশটির পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে এ হামলা চালানো হয়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রোববার জানান, ১ হাজার ৬০০টির বেশি ড্রোন প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫০টি মস্কোর দিকে যাচ্ছিল।

তিনি অভিযোগ করেন, তিন দিনব্যাপী এই নির্বাচন ব্যাহত করতেই ইউক্রেন এ হামলা চালিয়েছে।

সোবিয়ানিন টেলিগ্রামে বলেন, ‘এই নজিরবিহীন হামলা যে নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিত ছিল, তা স্পষ্ট। তবে শত্রুপক্ষ সফল হয়নি।’

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দুটি পৃথক স্থানে ৪৪ বছর বয়সি এক নারী ও এক বয়স্ক পুরুষ নিহত হয়েছেন।

ভোরোবিয়ভের ভাষ্য অনুযায়ী, একটি ২১ তলা ভবনে ড্রোন বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। পরে ভবনটি থেকে প্রায় ৪০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।

ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। বিশেষ করে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। ইউক্রেনের লক্ষ্য হলো রাশিয়ার যুদ্ধ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ রাজস্বের অন্যতম উৎস জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত করা।

সোবিয়ানিন আরও জানান, মস্কো তেল শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান। জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

রাশিয়ার এই বড় তেল শোধনাগারটি সাম্প্রতিক মাসগুলোতেও ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়া বিভিন্ন ধরনের ১৩৮টি ড্রোন নিয়ে ইউক্রেনজুড়ে হামলা চালিয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ড আরো জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ১০১টি ড্রোন ভূপাতিত অথবা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী