হোম > বিশ্ব

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ৪৯ অভিবাসী আটক

আমার দেশ অনলাইন

মালয়েশিয়ার পাহাং অঙ্গরাজ্যের লিপিস জেলায় পরিচালিত এক বিশেষ অভিযানে মোট ৩৩৪ জনকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন বিভাগ। এ সময় বিভিন্ন দেশের ৪৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

সোমবার পরিচালিত এ অভিযানে অংশ নেয় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পাহাং শাখার ইমিগ্রেশন অ্যাকশন ইউনিটের ১৪ জন কর্মকর্তা। তারা লিপিস জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস বা কর্মরত সন্দেহে এসব ব্যক্তিকে আটক করেন।

অভিযান চলাকালে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের সন্দেহে ৩৩৪ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৫১(৫)(বি) অনুযায়ী ১৪ দিনের জন্য রিমান্ডে নিয়ে কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী তদন্ত কার্যক্রম চলবে।

পাহাং ইমিগ্রেশন বিভাগ জনসাধারণকে তাদের নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

বিভাগটি জানিয়েছে, অবৈধ অভিবাসী এবং তাদের আশ্রয়দানকারী বা নিয়োগদাতাদের বিরুদ্ধে কঠোর ও আপসহীন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত প্রেসিডেন্ট ট্রাম্প

ডেমোক্র্যাটদের যুগান্তকারী সাফল্যকে স্বাগত জানালেন মামদানি

ইতিহাস গড়লেন হিজাবি আবের কাওয়াস, নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী

উইসকনসিনের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হচ্ছেন ডেমোক্র্যাট ক্রাউলি

ট্রাম্পের ভরাডুবি: ডেমোক্র্যাটরা সিনেটে ৫১, কংগ্রেসেও ব্যাপক এগিয়ে

মার্কিন ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে যেসব কারণ

৩১ বছর পর টেক্সাসে গভর্নর পদে ফিরছে ডেমোক্র্যাটরা

ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গ নেতা বায়রন ডোনাল্ডসের ঐতিহাসিক জয়

ওহাইওর প্রথম নারী গভর্নর নির্বাচিত হলেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাকটন

৩০ বছর পর টেক্সাসে সিনেট আসনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়