হোম > বিশ্ব

বলিউড অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। ৮৯ বছর বয়সে তার মুম্বাইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শ্বাসকষ্ট নিয়ে অক্টোবরের শেষ দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ১২ দিন পর মারা গেলেন এই অভিনেতা। ৮ ডিসেম্বর তিনি ৯০ বছর বয়সে পা রাখতেন। খবর এনডিটিভির।

১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল ধর্মেন্দ্রর। তিনি ১৯৬০-এর দশকে অনপধ, বন্দিনী, অনুপমা এবং আয়া সাওয়ান ঝুম কে-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেছিলেন।

পরবর্তীতে তিনি শোলে, ধরম বীর, চুপকে চুপকে, মেরা গাঁও মেরা দেশ এবং ড্রিম গার্ল-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেন।

ধর্মেন্দ্রকে শেষবার তেরি বাতোঁ মে অ্যাইসা উলঝা জিয়া ছবিতে দেখা গিয়েছিল। ধর্মেন্দ্র অভিনিত ইক্কিস ছবিটি আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো