হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন প্রেসিডেন্টসহ ইরানের শীর্ষ কর্মকর্তারা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধের মধ্যেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ভিসা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতিসংঘ অধিবেশনের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবেই এই ভিসা অনুমতি দেওয়া হয়েছে। তবে ইরানি প্রতিনিধিদলের ওপর কঠোর ভ্রমণ বিধিনিষেধ ও বিলাসপণ্য আমদানির নিষেধাজ্ঞা বহাল থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘স্বাগতিক দেশ হিসেবে আমাদের দায়িত্ব ও বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে, ইরানের সরকারের মূল প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ-পর্যায়ের অধিবেশনে যোগ দিতে পারবে।’

এদিকে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত সপ্তম মাসে গড়ালেও যুদ্ধ অবসান বা হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে এখনো স্পষ্ট সমাধান দেখা যায়নি। হরমুজ প্রণালির অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পিএলওর বেশ কয়েকজন কর্মকর্তার ভিসা নিষিদ্ধ করেছে। ওয়াশিংটনের দাবি, তাদের কিছু কর্মকাণ্ড শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। ফিলিস্তিন এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এতে রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা দুর্বল হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও বৈশ্বিক মূল্যস্ফীতির চাপের মধ্যেই আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরএ

তীব্র অর্থ সংকটে ইসরাইলের সেনাবাহিনী, নিরাপত্তা নিয়ে শঙ্কা

ভারতের আসামে ২৭ বাংলাদেশি আটক

ভেজাল মদপানে নাইজেরিয়ায় ৪৯ জনের মৃত্যু, অসুস্থ ১৭০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রথম মাসেই মধ্যপ্রাচ্যের ক্ষতি ১৫ হাজার কোটি ডলার

পবিত্র মক্কাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি: হুথি

হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত বাতিল করল দক্ষিণ কোরিয়া

যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

হরমুজে টোগোর পতাকাবাহী জাহাজে ইরানের হামলা

মাত্র ৫ মিনিটে ভারতের ৮০ কর্মী ছাঁটাই করল মার্কিন প্রতিষ্ঠান

তৃণমূলের নাম-প্রতীক ‘ফ্রিজ’ করল ভারতের নির্বাচন কমিশন