হোম > বিশ্ব

অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকার বিভিন্ন স্থানে রোববার ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মী বিভাগের শীর্ষ কর্মকর্তা ও একজন সাংবাদিক রয়েছেন— এমন তথ্য দিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চিকিৎসাকর্মীরা জানান, দক্ষিণের খান ইউনিস, উত্তরের জাবালিয়া ও মধ্য গাজার নুসাইরাতে এসব হামলা চালানো হয়।

জাবালিয়ায় সাংবাদিক হাসান মাজদি আবু ওয়ারদা ও তার পরিবারের কয়েকজন সদস্য রোববার সকালে নিজ বাড়িতে ইসরাইলি বিমান হামলায় নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোরে গাজা শহরের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত ফাহমি আল-জারজাউই স্কুলে নেতানিয়াহু বাহিনী বোমাবর্ষণ করে।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, বোমা হামলার ফলে স্কুলে লাগা আগুন নেভাতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। এই হামলায় স্কুলটি প্রায় ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা রয়েছেন।

তবে, ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের