হোম > বিশ্ব

কলকাতায় প্রথমবারের মতো ব্রিগেডে ঈদের নামাজ আদায়

ভারতজুড়ে পালিত হচ্ছে ঈদুল আজহা

আমার দেশ অনলাইন

ত্যাগের মহিমায় ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভারতজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। কলকাতায় এবার প্রথমবারের মতো রেড রোডের পরিবর্তে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল থেকে পশ্চিমবঙ্গের কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দানসহ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, উত্তর প্রদেশ, আসাম, ত্রিপুরা, ভারতশাসিত জম্মু-কাশ্মীর, বিহারসহ দেশের প্রতিটি জায়গায় যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে ঈদুল আজহা।

এদিকে, ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি দেশের মানুষের সুখ, সুস্বাস্থ্য ও সম্প্রীতির কামনা করেন। এছাড়া পশ্চিমবঙ্গবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র: দ্য ওয়াল

আরিএ

হেগসেথকে বরখাস্ত করতে ট্রাম্পের প্রতি রিপাবলিকান সিনেটরের আহ্বান

ইরানের জ্বালানি স্থাপনায় ফের হামলার হুমকি ইসরাইলের

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ