হোম > বিশ্ব

আমরা মাথা উঁচু রাখব, আত্মসমর্পণ করব না : হিজবুল্লাহ মহাসচিব

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া চুক্তি প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম। সেই সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধারা আত্মসমর্পণ করবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

দলটির আল-মানার টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক ভাষণে কাসেম বলেন, ‘আমরা এই কাঠামো চুক্তির বিরুদ্ধে এবং এর পতন চাই।’

কাসেম বলেন, ‘এই কাঠামোচুক্তি অবৈধ, বেআইনি, অপমানজনক এবং লেবাননের সার্বভৌমত্বের জন্য ধ্বংসাত্মক।’

তিনি বলেন, তার দল ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি বাস্তবায়নকে সমর্থন করেছিল, যার লক্ষ্য ছিল ইসরাইলের সঙ্গে আগের যুদ্ধের অবসান ঘটানো।

হিসবুল্লাহ মহাসচিব প্রতিজ্ঞা করেন, ‘আমরা মাথা উঁচু রাখব এবং আমরা আত্মসমর্পণ করব না।’

সূত্র: ডন

আরএ

ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ

‘মধ্যপ্রাচ্যে কমছে যুক্তরাষ্ট্রের প্রভাব, বাড়ছে মিত্রদের অনাস্থা’

যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপে বিধিনিষেধ, বিপাকে বিদেশি শিক্ষার্থীরা

নেপালে বন্যা: গাছে উঠে প্রাণ বাঁচাল ৮ বছরের শিশু

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধারকাজের অনুমতি দিল নেপাল

আঞ্চলিক শান্তি নষ্ট করছে ‘যুদ্ধপাগল’ ইসরাইল: এরদোয়ান

আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি

ইরান যুদ্ধ: হেগসেথকে অভিশংসনের দাবি মার্কিন কংগ্রেস সদস্যের

ওআইসির মহাসচিব হলেন ইসমাইল উলদ শেখ আহমেদ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩৩