হোম > বিশ্ব

গ্রেপ্তারের আশঙ্কায় নিউ ইয়র্ক ভ্রমণ বাতিল করলেন ইসরাইলি মন্ত্রী

আমার দেশ অনলাইন

গ্রেপ্তারের আশঙ্কায় নিউ ইয়র্ক ভ্রমণ বাতিল করলেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। নিউ ইয়র্কে তার ‘ইউনাইটেড ন্যাশনস চিফস অব পুলিশ সামিটে’ অংশ নেওয়ার কথা ছিল। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বেন গভিরের বিরুদ্ধে বিক্ষোভ হতে পারে এবং যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা হতে পারে—এমন আশঙ্কার কারণে এই সফর বাতিল করা হয়েছে। নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে তারা এ তথ্য প্রকাশ করেছে।

মানবাধিকার সংগঠন হিন্দ রজব ফাউন্ডেশন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, তারা এবং অন্যান্য মানবাধিকার সংগঠন যে আইনি পদক্ষেপ নিয়েছে, তার জেরেই এই সফর বাতিল হয়েছে।

সংগঠনটি আরো বলেছে, ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতারা এখন আর বিদেশে গিয়ে নিজেদের আইনি তদন্ত বা জবাবদিহির বাইরে রাখতে পারবেন—এমনটা ধরে নিতে পারবেন না।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান