হোম > বিশ্ব

সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বহুল প্রতীক্ষিত সাধারণ ক্ষমা আইন পাস করেছে লেবাননের পার্লামেন্ট। বুধবার পার্লামেন্টের অধিবেশনে এ আইন পাস হয়। এর ফলে হাজার হাজার বন্দি ও পলাতক ব্যক্তি উপকৃত হবেন।

বিভিন্ন রাজনৈতিক দল এই আইন পাসের দাবি জানিয়ে আসছিল। এই আইনের লক্ষ্য হলো কারাগারের অতিরিক্ত ভিড় কমানো, যেখানে বহু বন্দি বছরের পর বছর ধরে বিচারের অপেক্ষায় থাকেন।

দেশটির পার্লামেন্ট স্পিকারের কার্যালয় সাধারণ ক্ষমা প্রদান ও ব্যতিক্রমীভাবে কিছু নির্দিষ্ট সাজার মেয়াদ কমানোর লক্ষ্যে একটি খসড়া আইন অনুমোদনের ঘোষণা দিয়েছে।

তবে এই আইনের ফলে কতজন উপকৃত হবেন, সে বিষয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো কিছু জানায়নি।

২০২৪ সালে সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদের পতনের পর সাধারণ ক্ষমার বিষয়টি আবার আলোচনায় আসে, কারণ লেবাননের অনেক বন্দিকে সিরিয়ার গৃহযুদ্ধ সম্পর্কিত ঘটনার জন্য কারারুদ্ধ করা হয়েছিল।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

অরুণাচলে চীনের ‘ভূমি দখল’, আবারও বাড়ছে ভারত-চীন উত্তেজনা

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎবিহীন মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ট্রাম্পের হতাশা

২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ১৩৩ অভিযান চালাল ইয়েমেনি বাহিনীর

গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ইরানের স্কুলে আঘাত হানা টমাহক উৎপাদনে ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের গোপন যোগাযোগের দাবি নাকচ করল ইরান

আব্রাহাম লিঙ্কন সংকট: দীর্ঘমেয়াদি মোতায়েনে ভেঙে গেছে মার্কিন সেনাদের মনোবল

খাঁটি বাংলায় নিউ ইয়র্কবাসীর মন জয় করলেন মেয়র মামদানি

চাপের মুখে ইরান তার নীতি নির্ধারণ করে না: বাকায়ি