হোম > বিশ্ব

ন্যাটো দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের আহ্বান ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটো দেশগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করলেই মস্কোর ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে। নিজের সামাজিকমাধ্যম ট্রথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি একথা জানান। খবরে আল জাজিরার।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যখন সকল ন্যাটো দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এবং একই পদক্ষেপ নেবে, তখন রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এজন্য আমি প্রস্তুত।’ একে তিনি ন্যাটোসহ সারাবিশ্বের প্রতি তার বার্তা হিসেবে উল্লেখ করেন।

পাশাপাশি তিনি চীনের অর্থনীতি দুর্বল করতে দেশটির ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দেন।

ট্রাম্প পোস্টে আরো লিখেন, ‘যুদ্ধে জয়ের জন্য ন্যাটোর প্রতিশ্রুতি শতভাগের কম। জোটের কিছু সদস্য রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখছে, এটা আশ্চর্যজনক।’

তিনি বলেন, ‘আমি যেমনটা বলছি, ন্যাটো সেবাবে কাজ করে তাহলে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে। আর যদি যদি সেটা না করেন তাহলে আপনারা অযথা আমার সময় নষ্ট করছেন।’

চীন ও ভারতের পর ন্যাটো সদস্য তুরস্ক রাশিয়ার তেলের তৃতীয় বৃহত্তম ক্রেতা।

এর আগে একাধিকবার রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ট্রাম্প। মস্কো সেই সময়সীমা ও হুমকি উপেক্ষা করলেও ট্রাম্প কোনো পদক্ষেপ নেননি।

আরএ

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের

মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিতে’ ইরানের হামলা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প