হোম > বিশ্ব

চীন ও উত্তর কোরিয়ার মধ্যে ট্রেন যোগাযোগ আবার শুরু

আমার দেশ অনলাইন

কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়া চীন ও উত্তর কোরিয়ার যাত্রীবাহী ট্রেন চলাচল বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে। বেইজিং ও দানডংয়ের সরকারি টিকিট বিক্রয়কেন্দ্রের ট্রাভেল এজেন্টদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ভ্রমণ পরিচালনাকারীরা।

প্রথম পর্যায়ে ট্রেনসেবা চীনা নাগরিকদের জন্য খোলা থাকবে যারা উত্তর কোরিয়ায় কাজ করছেন বা পড়াশোনা করছেন। পাশাপাশি বিদেশে কাজ করা, পড়াশোনা করা বা পরিবার পরিদর্শনের উদ্দেশ্যে উত্তর কোরিয়ায় যাত্রা করার সুযোগও প্রদান করা হবে। তবে আপাতত পর্যটকরা ট্রেনের টিকিট কিনতে পারবেন না।

ইউরোপভিত্তিক ভ্রমণ সংস্থা ইয়াং পাইওনিয়ার ট্যুরসের ট্যুর ম্যানেজার রোয়ান বিয়ার্ড এএফপিকে জানান, “আন্তর্জাতিক ট্রেনসেবা পুনরায় চালু হতে দেখা সত্যিই আনন্দের। শুরুর দিকে এটি পর্যটকদের জন্য নয়, তবে ভবিষ্যতে উত্তর কোরিয়ায় পর্যটন পুনরায় চালু হলে এটি বিমানের বিকল্প হিসেবে কাজে লাগবে।”

উল্লেখ্য, করোনার কারণে দুই দেশের সীমান্ত ২০২০ সালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত বছর উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সরাসরি ফ্লাইট ও ট্রেনসেবা পুনরায় চালু হয়েছিল, যা দুই দেশের মধ্যে সীমিত যাতায়াত সহজ করেছে।

কে এই স্টিফেন মিলার, যাকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফা কমেছে ব্রিটিশ এয়ারওয়েজের