হোম > বিশ্ব

ফুরিয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরাইল

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই পরিস্থিতিতে ইসরাইল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তাদের হাতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টরের মজুত কমে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম সেমাফোর এ খবর জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বছর ইরানের সঙ্গে লড়াইয়ের সময় বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে ইসরাইলের প্রতিরক্ষাব্যবস্থা আগে থেকেই অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। বর্তমান যুদ্ধে ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র বর্ষণ ইসরাইলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্রে গুচ্ছ বোমা যুক্ত করেছে। এর ফলে সেগুলো মাঝপথে আটকে দেওয়া কঠিন হয়ে পড়ছে এবং ইসরাইলের মজুতে থাকা ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

ওয়াশিংটন অবশ্য কয়েক মাস আগে থেকেই এই সংকটের বিষয়ে অবগত ছিল। সেমাফোরকে একজন মার্কিন কর্মকর্তা বলেন, এটি এমন কিছু, যা আমরা আগেই প্রত্যাশা ও অনুমান করেছিলাম। তবে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্ত মজুত রয়েছে এবং তারা এ ধরনের কোনো সংকটের সম্মুখীন নয়। দীর্ঘমেয়াদি যুদ্ধ চললে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত শেষ হয়ে যেতে পারে বলে উদ্বেগ বাড়ছে।

যুক্তরাষ্ট্র ইসরাইলকে অতিরিক্ত ইন্টারসেপ্টর সরবরাহ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। এর আগের সামরিক সহায়তা প্যাকেজগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। তবে নতুন করে সরঞ্জাম পাঠালে তা মার্কিন নিজস্ব মজুদের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত হিজাবি নারীর জয়, ইসরাইলে অর্থায়ন বন্ধের প্রতিশ্রুতি

মার্কিন চাপেও লেবানন থেকে সেনা সরাবে না ইসরাইল: কাটজ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সহায়তা দেয় স্টারলিংক: নাফতালি বেনেট

ইরান চুক্তিতে যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তা নিশ্চয়তা চায় উপসাগরীয় দেশগুলো

পেট্রোলের দাম না কমায় তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

রেকর্ড ভাঙা তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে ৬৮ হাজার পরিবার

ডেমোক্রেটিক পার্টির নতুন কিং মেকার হিসেবে আবির্ভূত মামদানি

ব্রিটেনের প্রতি পাঁচ তরুণের তিনজনই ইউরোপীয় ইউনিয়নে ফেরার পক্ষে

মুক্তি পেলেন লিবিয়ায় আটক ৩ ইতালীয় মানবাধিকারকর্মী

কালো তালিকাভুক্ত করায় পেন্টাগনের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান আলিবাবার মামলা