হোম > বিশ্ব

পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

সৌদি আরবে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দক্ষিণ এশীয় প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়ে উঠেছে। শুক্রবার গভীর রাতে সীমান্তে তীব্র গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষ শুরুর করার জন্য একে অপরকে দায়ী করেছে দুই দেশ। খবর আল জাজিরার।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালায়। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মুখপাত্র আফগান বাহিনীর বিরুদ্ধে চামান সীমান্তে ‘উসকানি ছাড়াই গুলিবর্ষণ’ করার অভিযোগ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তান তার ভূখণ্ডের অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক এবং প্রতিশ্রুতিবদ্ধ।’

সীমান্তে আফগানবাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১০ টা ৩০ মিনিটের দিকে গুলি বিনিময় শুরু হয় এবং প্রায় দুই ঘন্টা স্থায়ী হয়।

কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হকমালের অভিযোগ, পাকিস্তানি বাহিনী ‘হালকা ও ভারী কামান’ দিয়ে আক্রমণ করেছে এবং বেসামরিক বাড়িঘরে মর্টার হামলা হয়েছে।

তিনি আরো বলেন, ‘সংঘর্ষ শেষ হয়েছে, উভয় পক্ষই বন্ধ করতে সম্মত হয়েছে।’

এই গোলাগুলির ঘটনা এমন সময় ঘটেছে যখন মাত্র দুই দিন আগে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে অনুষ্ঠিত শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনায় কোনো সমাধান না আসলেও উভয় পক্ষই তাদের নাজুক যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়।

আরএ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি