হোম > বিশ্ব

কাবুলে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৫

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে কাবুলের আরঘান্দি এলাকায় বাসটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ২৭ জন আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানান, বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। বাসটি দক্ষিণাঞ্চলের হেলমান্দ ও কান্দাহার হয়ে রাজধানী কাবুলের দিকে যাচ্ছিল।

এই দুর্ঘটনার এক সপ্তাহ আগেই পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আরেকটি সড়ক দুর্ঘটনায় প্রায় ৮০ জন নিহত হয়। দেশটিতে রাস্তাঘাটের অবস্থা খারাপ এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে