হোম > বিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলায় ইসরাইলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

তেহরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলা চালাতে ইসরাইলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরেই নেতানিয়াহুকে এমন আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ডিসেম্বরের এক বৈঠকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছিলেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর ইসরাইলকে হামলা চালাতে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে।

সিবিএস নিউজের এক প্রতিবেদন অনুসারে, ওয়াশিংটনে আলোচনার কেন্দ্রবিন্দু এখন আর ইসরাইল হামলা চালাতে পারবে কি না সে বিষয়ে সীমাবদ্ধ নেই। বরং প্রযুক্তিগত ও কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র কীভাবে এমন অভিযানে সহায়তা করতে পারে, সে বিষয়েই গুরুত্ব দেয়া হচ্ছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এমনটাই জানিয়েছে।

এই প্রস্তাবিত সহযোগিতার মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে ইসরাইলি বিমানের পাল্লা বাড়াতে আকাশপথে জ্বালানি সরবরাহ এবং প্রতিবেশী সার্বভৌম দেশগুলোর কাছ থেকে আকাশপথে বিমান চলাচলের অনুমতি পাওয়ার জটিল কাজ।

জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরানে হামলার জন্য তাদের আকাশসীমার অনুমতি দেবে না।

আরএ

নির্বাচন যত এগোচ্ছে, ততই দুর্বল হচ্ছেন নেতানিয়াহু

ছাত্র আন্দোলন প্রশমিত করা চেষ্টা, এফআইআর বাতিলে তৎপর মোদি সরকার

যুদ্ধ থেকে কেন বের হতে পারছে না যুক্তরাষ্ট্র

বাবার নামে স্কুল চাওয়া হাফিজের জন্য ৫০ লাখ রুপি তুলছে ককরোচ পার্টি

সিরিয়ায় ইসরাইলের হামলা নিয়ে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন

মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা, বাড়ছে আঞ্চলিক স্থিতিশীলতার আশা

নেতানিয়াহুই সেই সাপ, যিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে প্রলুব্ধ করেছেন: আরাগচি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে সতর্ক করলেন শীর্ষ মার্কিন কমান্ডাররা

গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা মানুষ, নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪৪৯

শিশু ও নারীদের লাশও আটকে রেখেছে ইসরাইল, মানবিক সংকটে বিপর্যস্ত ফিলিস্তিন