হোম > বিশ্ব

আফগানিস্তানের ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ড্রোনগুলোকে শনাক্ত ও প্রতিহত করে এবং অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

এর মধ্যে চারটি ড্রোন তোরখাম সীমান্ত সংলগ্ন এলাকায় এবং বাকি চারটি কোহাট-সংলগ্ন পাহাড়ি এলাকায় ভূপাতিত করা হয়।

সূত্রগুলো জিও নিউজকে জানায়, ‘এই অনুপ্রবেশের ঘটনাটি আফগান তালেবান সরকারের পক্ষ থেকে সন্ত্রাসীদের সরাসরি সহায়তা ও প্রশ্রয় দেওয়ার প্রমাণ।’

সূত্র: জিও নিউজ

আরএ

যেভাবে সামরিক সক্ষমতা বাড়িয়ে আরো শক্তিশালী হচ্ছে ইরান

হামাস কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করল জামায়াত

রুপির বিপরীতে টাকার ১১ দশমিক ৬ শতাংশ উত্থান

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি

পারিবারিক মূল্যবোধ ও পরিবারব্যবস্থার ঐতিহ্য সুরক্ষার আহ্বান এরদোয়ানের

ন্যায়ের কণ্ঠস্বর এরদোয়ানের শান্তির আহ্বান বিশ্ব বিবেককে নাড়া দেবে: এমিনি এরদোয়ান

আরো বিকশিত হওয়ার ভিত্তি তৈরি করছে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ’